
শুভ নববর্ষ। সবাইকে বাংলা ১৪১৫ সালের শুভেচ্ছা। সকলের জীবনে যেন নতুন বছরটি অনাবিল আনন্দ নিয়ে আসে সেই প্রত্যাশা রইল।
আপডেট:
আজকে সারাদিন ক্যাম্পাসে বেশ মজা করলাম। সকালে বেলায় বের হলাম ফতুয়া আর প্যান্ট পরে। হাতে একটা লুঙ্গি নিলাম। ভাবলাম অন্য কেউ পরলে আমিও পরব। যেয়ে কাউকেই পেলাম না সেরকম। পরে কি করব ভেবে না পেয়ে প্যান্টের উপরে নিজেই পরলাম। বাহ! আমি ক্যাম্পাসে দেখি একটা প্রধান আকর্ষণ হয়ে গেলাম। অনেক পরিচিতই বেশ প্রশংসা করল, অনেকে ছবি তুলল। সবমিলিয়ে বেশ আনন্দেই কাটল দিনটি :)।
| Attachment | Size |
|---|---|
| 1415.png | 21.29 KB |
. Please move around this site and enjoy and also don't forget to send me a feedback.
Post new comment