স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা…

Tuesday May 12thGeneral, My Life, Tutorial, University Category



আমরা প্রতিটি মানুষ যার যার অবস্থায় অনেকের চেয়ে কতই না ভাল আছি! অথচ তার জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট কতটুকুইবা কৃতজ্ঞ হই বা তা প্রকাশ করি! অনেকেই হয়তো আমরা মনে মনে কৃতজ্ঞতা স্বীকার করি! সম্ভবত এটিই সর্বোত্তম পন্থা! কিন্তু প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলে সবচেয়ে বড় লাভ যেটা হবে সেটা হল অন্যরাও তাদের উপর বর্ষিত আশীর্বাদ সমূহ উপলব্ধি করতে পারবে এবং হয়তো তারাও স্রষ্ট্রার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আগ্রহী হবে!

ইন্টারনেটে আমরা তো কতই কিছুই না করি! কতই না খেলা ব্লগে ব্লগে খেলি! আসুন না কিছুক্ষণ অন্ততঃ কৃতজ্ঞতা প্রকাশের খেলা খেলি! আপনি আপনার ব্লগে কমপক্ষে ৫টি বিষয় লিখুন (যদিও এরকম বিষয় গুনে শেষ করা যাবে না) যার কারণে আপনি স্রষ্টার কাছে প্রচন্ড কৃতজ্ঞ!

আমি কয়েকটি কারণ লিখছিঃ

  • সবার আগে আমি কৃতজ্ঞ একজন মানুষ হয়ে জন্মাবার জন্য! আমি কুকুর, বিড়াল বা অন্য কোন প্রাণী হিসেবে জন্মাই নি! আমি সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হিসেবেই পৃথিবীতে এসেছি!
  • আমার শরীরের প্রতিটি অঙ্গই সম্পূর্ণ সূস্থ, সাবলীল এবং সচল যার কারণে কারও উপর নির্ভর না করেই আমি সকল কাজ করতে পারি!
  • আমি মানসিকভাবে সম্পূর্ণ সূস্থ!
  • আমি প্রতিদিন পেট ভরে খেতে পারি! আমাকে কারও উচ্ছিষ্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না!
  • আমি মন ভরে নিশ্বাস নিতে পারি!
  • আমার বাবা ও মা দুজনই এখনও বেঁচে আছেন! আমি তাদের অবাধ্যও নই!
  • আমি এমন একটি মন/বিবেক পেয়েছি যা দ্বারা আমি ভালকে ভাল, খারাপকে খারাপ মনে করতে পারি এবং এমন একটি শরীর পেয়েছি যাকে মন/বিবেক অনুযায়ী কার্যে নিয়োজিত করতে পারি!
  • আমি মানুষসহ স্রষ্টার প্রায় সকল সৃষ্টিকেই ভালবাসতে পারি! প্রকৃতির কাছে গেলে আমার মন প্রশান্ত হয়। এই প্রকৃতি উপহার দেয়ার জন্যও আমি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ!
  • আমি স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি!

আমি আলহামদুলিল্লাহ বেশ ভাল আছি!

[আমি কোয়ান্টাম মেথড বা এরকম কোন কিছুর সাথে জড়িত নই!]

Bookmark: bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark bookmark

No related posts.

3 Comments

  1. Tareq
    May 13, 2009

    ঘটনা কি :-?

  2. Arafat Rahman
    May 13, 2009

    ওয়েট আমিও একটা পোস্ট দিতেছি।

  3. invarbrass
    May 20, 2009

    হাহাহা, আমারও পোস্টটি পড়বার সময় মনে হচ্ছিলো কোয়ান্টাম মার্কা কথাবার্তা! ;)

Leave a comment

Size

Colors